জীবনের আরেক নাম আক্ষেপ
- সুকন্যা তিশা - নষ্ট বিবেকের ক্রন্দন

কিছু নিরবতা অনেক কিছু বলে যায় ,
কখনও তা ভাষা পায় কখনও হারায়।
কিছু কষ্ট চেপে রাখাই দায় হয়ে দাঁড়ায়,
যা ফুটন্ত আগ্মেয়গীরির লাভা হয়ে
সময়ে অসময়ে বের হতে চায়।
কিছু সুখ আক্ষেপ হয়ে যায়,
মাঝে মাঝে মনে হয় তা না পাওয়াই
ভালো ছিল; ঐ ক্ষণসুখের চেয়ে।
কিছু কান্না স্থায়ী হতে চায় খুব যত্নে,
তাও আবার কান্না সম্প্রদানকারীর জন্যই।
কি অদ্ভূত এই জীবন!
আচ্ছা,জীবনের আরেক নামই কি আক্ষেপ ?


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026