আমাদের ভালোবাসার গল্প
- Nil Roy

আমার ডাকে সাড়া দিয়ে নাইবা এলে ক্ষতি কি
সেই ভালো, আমি তবুও টানা অপেক্ষা করব।
আর এভাবেই সহাস্যে কাটিয়ে দেবো
আরো একটা অখণ্ড বসন্ত।
কে জানে এভাবে রাত জেগে জেগে
আরো কতগুলো স্বপ্নের মৃত্যু দেখবো ?
আর মনের মাঝে অবিরাম ব্যথা জমাবো ?
ডাকপিয়ন, টেলিফোন, কোকিল ডাকা, পথ চেয়ে থাকা...
এগুলো তবুও এমনই অস্থির বহাল থাকবে ;
যতখানি হৃদয়ভাঙা হৃদয়ে হৃদয় জমে থাকে অনন্ত।
বাসর সাজিয়ে, পালকি পাঠিয়ে, দুজনের পরিণয়ে
শুরু করবো নতুন এক জীবন
লোকে নাইবা সেসব কিছু জানল !
লোকে জানবে না হয়
আমাদের ভালোবাসার গল্প ;
হ্যাঁ অনিন্দিতা, তোমার আমার প্রেমের কথা অল্প অল্প।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026