অনিন্দিতা ভালো আছো তো তুমি
- Nil Roy - অনিন্দিতা
অনিন্দিতা কাটাতারের বেড়ায় কি কখনো আঁচর খেয়েছো;
কখনো কি তোমার আঙ্গুল রক্তাক্ত হয়েছিলো সেই আঁচরে ?
সেই আঁচরে কি যন্ত্রণা ফুটেছিল তোমার মুখে;
হয়তো ফুটেছিল কিংবা ফোটেনি;
হয়তোবা কোনদিন ফুটবেও না;
কিন্তু দেখো; আমি এমনই আঁচর প্রতিনিয়তই পেয়ে চলেছি দিন রাত্রী।
আমি পাথর হয়েই কাটিয়ে দিতে পারতাম সারাটা জীবন
তোমার চোখের ভাষা বুঝতে গিয়েই;
আমার এই আঁচর কাটা;
আমার এই অশান্ত মনের তুমুল আলোড়ণ।
অনিন্দিতা তুমি একাকিত্ব বুকে নিয়েছো কখনো ?
হয়তো নাওনি; কিংবা কখনো হয়তো তোমায় নিতেই হবেনা ;
কিন্তু দেখো ,আমি নিয়েছি বুকের এই মধ্য বনভূমিতে;
যেখানে সবুজের সমারোহে দাবানল জ্বালিয়ে দিয়েছো তুমি।
অনিন্দিতা ভালো আছো তো তুমি;
ভালো না থাকলেও;
আজকালের ঘুণেধরা চরাঞ্চলের প্রান্তরে যদি
নিজেকে নিঃস্ব মনে হয় তোমার;
তবুও ভালো যে থাকতেই হবে তোমাকে।
কেননা তোমার চোখের কোলে বিষণ্নতার ভাঁজ আমি দেখতে পারবনা।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।