আজও আমি বুঝতে পারিনি
- Nil Roy
তোমায় কিছু বলতে চাইনি,
তবু মনের পালিত কষ্টগুলো
চুপিচুপি প্রশ্ন করে যায় কী ভুল ছিলো আমার?
এই মন আজও তার উত্তর খুঁজে পায়নি ।
আজও আমি বুঝতে পারিনি,
আমায় একলা করে কেনো আড়াল হলে তুমি?
কেনো স্বপ্নগুলোকে এভাবে ভাঙলে?
উত্তর দিতে পারোনি তুমি।
আমার হৃদয়ের আকাশটা কী
তোমার বিচরণযোগ্য ছিলো না?
হয়তো অন্যের আকাশটায়
খুঁজে পেয়েছো অঢেল সুখের ঠিকানা।
আপন সুখের কথা ভাবিনি কখনো,
তোমাকে দিয়েছি সবই উজাড় করে,
তবু কোন সে ভুল, করেছে তোমায় ব্যাকুল?
একটিবার উত্তর দিয়ে যাও।
আমি বলিনি ফিরে আসো তুমি,
সুখের আবাসে তুমি থেকো চিরকাল,
তবু এ হৃদয় প্রতি মুহূর্তে প্রশ্ন করে যায়,
কী ভুল ছিলো আমার?
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।