আপেক্ষিক
- সুকন্যা তিশা - নষ্ট বিবেকের ক্রন্দন

আজ যে আপন; কাল সে পর,
সর্ম্পকের রংগুলো এমনই ধূসর।
যতই তারে আগলে রাখবে,
আপেক্ষিকতায় বদলে যাবে।
আমি আপেক্ষিক,তুমি আপেক্ষিক,
‘ভালোবাসা’ সেও আপেক্ষিক।
নশ্বর এ পৃথিবীতে এমন কিছুই নেই
হওয়ার মতো দাম্ভিক !
শত্রুতা-মিত্রতা এখন আছে তখন নেই,
মাঝে শুধু থেকে যায় স্মৃতি জড়ানো শূন্য খেই।
সব কিছুই বদলে যায় প্রয়োজনের তাগিদে,
বেলা শেষে অবসরে বাড়তে থাকে মনের ক্ষিদে।
পাওয়া তো যায়না সেই হারিয়ে যাওয়া মধুক্ষণ,
দিন যতই বাড়তে থাকে ঘন হয় দু:খবন।
তাও মানুষ স্বপ্ন দেখে,ভালোবাসে মনের টানে,
‘আপেক্ষিকতা’ সেও বাস্তব অস্বীকারের নেই তো মানে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

০৫-০৯-২০১৪ ১০:৫৮ মিঃ

ভাল লেগেছে। আপনার কবিতা নিয়মিত পড়ি। ভাল লেখেন অনেক।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026