তোমাকে স্পর্শ করার জন্য
- Nil Roy - অনিন্দিতা

মেঘ হয়ে ছায়া দেব তোমার আকাশে ।
নাইবা হতে পারলাম বৃষ্টি,
নাইবা পারলাম তোমায় ভেজাতে ।
তাই শীতল সুরভী বাতাস হব,
তোমার চুল ওড়াতে ।
সূর্যের আলোয় তোমাকে আলোকিত করার ইচ্ছেটা;
হয়তো পাবেনা কোনদিনও পূ্র্ণতা ।
তাই চাঁদ হব ।
নীল জোছনায় তোমাকে ভেজাবো ।
নয়তো হব তারা ।
আকাশ পানে চাইলে তুমি ,
দেব আমি সাড়া ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।