অনন্যা
- Nil Roy

অনন্যা তুমি কেনো আজও বোঝনা
নীল আকাশের লক্ষ তারার ভীড়ে
তুমি আমার নীল ধ্রুবতারা,
সবুজের ঘন অরণ্যের ছায়ায়
মিশে আছো হৃদয়নিসৃত ভালোবাসায়
হয়ে অমৃতের ফোয়ারা।
তুমি হাজার রাতের স্বপ্নপরী হয়ে
আজও বিচরণ করো হৃদয়দ্বারে,
স্নিগ্ধ হিমেল হাওয়ায় উড়ন্ত মনে
ভেসে আসো মন সাগরে।
আমার অবাধ্য ভালোবাসায়
বেঁধেছি বিস্তৃত হৃদয়ের মায়াজালে,
দূর আকাশের চন্দ্রিমা যেন
চুপিচুপি বলে যায় কর্ণপানে
আসবে তুমি কোন বসন্তের কালে।
শূণ্য পথে অবিরত বিচরণে
ক্লান্ত মন যেন পূর্ণতা পেয়েছে আজ,
হারিয়েছি হৃদয়ে পোষা শত যন্ত্রনা,
মনের বাসনা পরিপূর্ণ করতে
আসবে যে আমার অনন্যা।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026