ভোগ দখল
- শেখ মাফিজুল ইসলাম

ভোগ দখলের তীব্র লড়াই
পৃথিবীর বুকে চলছে,
হিংসা-দ্বেষের রক্ত- বীজে
রক্ত-ফসল ফলছে।

গায়ের জোরে পৃথিবীটাকে
হাতের মুঠোয় ধরো
পৃথিবীটাকে মারছো যেমন
নিজেও তেমনি মরো।

সুখ-শান্তির জায়গা এটি
যাকে গড়ো ডাস্টবিন
স্বর্বংসহা এই পৃথিবী
শোধ করে নেবে ঋণ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026