অগ্নীশিখা((01))
- শরিফুল ইসলাম
অগ্নীশিখা জ্বালিয়ে তোরা করিস ত্রাস
ইতিহাসে তোদের নাম লেখা সন্ত্রাস।
চেয়ে দেখ সম্মুখে ঐ ধেয়ে আসে কারা
অগ্নীশিখা জ্বালিয়ে, চূর্ণ চিতায় এরা।
রক্তশ্রু দিশেহারা নিরবে কাঁদে জাতি
পাষাণ বাঁধে বুকে নিরবে পুড়ে সাথী।
আকাশ জুড়ে উড়ছে শকুনের ভেলা
দিবানিশি করে গোলা বারুদের খেলা।
সমুদ্রে ঢেউ উঠেছে দেখ রাজ পথে
আসছে ভেসে গনসূর্যের মঞ্চ কেপে।
বিদ্যুৎবাণী তপ্ত হয়ে খুজিছে শির
আলীর তরবারে আজ উন্মাদ বীর।
হারানো ফুলের ছড়ানো সে গন্ধ পেতে
স্মৃতির স্বপ্ন বুক ভরে দু চোখে গাঁথে।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।