অগ্নীশিখা((02))
- শরিফুল ইসলাম
চোখ জুড়ে নোনা জল বুকে বিষজ্বালা
হৃদয়ে জ্বলে অগ্নীশিখা ধরনী চুলা।
হারিয়েছি ভাই, খালি যে মায়ের বুক
বোনের সম্ভ্রম সহ নিলি তোরা সুখ।
ছেলে কিডনাপ করে নিলি টাকা কড়ি
যৌতুকের দায়ে নারী মরলি যে পুড়ি।
আমি ভাই ক্ষত বুকে আছি দুনিয়াতে
শরির চলে আমার খালিদের রক্তে।
আমি বিষের বাঁশি বিদ্রোহী নজরুল
দিব প্রান পিছু হাটবোনা এক চুল।
গুনে গুনে শুধিব ভায়ের সব ঋণ
থামবোনা আর এসেছে মোর সে দিন।
চেয়ে দেখ পিছে ফেরাঊন নমরূদ,
সহস্র পাপের ঋণ দিয়ে গেছে শোধ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।