অগ্নীশিখা((03))
- শরিফুল ইসলাম
অগ্নীশিখা জ্বলছে যে সারা‘দেশ’ ঘিরি
রণাঙ্গনে খুন শোষি রূপ পরিগ্রহী।
তাজারক্ত দিল শত বীর নির্বাসন
অত্যচারি, চাই রুধির চাই শাসন
দিবানিশি মা-বোনেদের হরেছে লাজ
দাঙ্গা হাঙ্গা করছে দেশে এই পিশাচ।
ওদের বক্ষ করিব ক্ষত বুকে বসে
ওদের ঘাড় ভেঙে রাঙাব খুন শোষে।
আয়রে আয় ভীম আয়রে সেনা বীর
ওদের রক্ত করি পান কন্ঠ রুধীর।
জ্বলাঞ্জলী দিয়েছি যে সকল ভীরুতা
খুলতে হবে আধারের ভীরু রুদ্ধতা।
বুক ফাটা চোখের জল ঝরাবে না সে
অকাতরে বুক পেতে সব নিবো না যে।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।