অগ্নীশিখা((০৬))
- শরিফুল ইসলাম

ষোল কোটি নর-আত্মা অপমান হেলা
উৎপীড়ন অত্যাচারে কেটে যায় বেলা।
পদঘাত হানে নিতি নর-নারায়ণে
দৈনিক মোরা পচে মরি আত্মসম্মানে।
মান নিয়ে করছে খেলা হরেছে লাজ
দানব বেশে বুকে বসেছে এ পিশাচ

অত্যচারে ঝড় উঠেছে ঘোষো চৌদিকে
জিঞ্জির ছিড়ে ছাড় সকল ভীরুতাকে।
হোক না মোদের প্রান শত কোরবানি
আনতে হবে ঐ শান্তির অমিয় বাণী।
ফেলিবে নাতো কেউ ছোট্ট একটি শ্বাস
দেব না নিতে ভীম সুখে মুখের গ্রাস।
আনিব সন্ধ্যা দিপ যত বাঁধা আসুক
আসিবে সে অর্যিত প্রেম প্রিয়ার বুক।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।