অগ্নীশিখা((০৭))
- শরিফুল ইসলাম
অগ্নী জ্বালা বুকেতে কোটি কোটি ক্রুদ্ধের
দেখ লেগেছে ভিড় স্বাধীনতা লুব্ধের।
শোনা যায় হুঙ্কার কোটি অবরুদ্ধের
মাথাটা উচু করে দেউ ডাক যুদ্ধের।
জেগেছে বিক্ষোভ ক্ষত বিক্ষত ক্ষুব্ধের
চাপা কান্না বয় বুকে ঐ অবরুদ্ধের।
কোথা তুমি বিদ্রোহ এখনি এসো ফিরে
দেখ চোখ মেলে এ লোকালয়ের ভিড়ে।
চক্ষুর অন্তরালে জমেছে অন্ধকার
কালো মৃত্যু এসে হানা দেয় বারবার।
মিথ্যার রাজাত্ব করেছে দুনিয়াদার
দুর্বিপাকে মৃত্যু হানে ঐ কালো পাহাড়।
বিদ্রোহ তুমি ধেয়ে এসো সবুজ স্বপ্নে
বসন্ত ফুল ফুটিয়ে দাও এ দিগন্তে।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।