অগ্নীশিখা((০৮))
- শরিফুল ইসলাম
বুকে জ্বলা অগ্নীশিখা যাচ্ছে হৃদ পুড়ে
বুকের ক্ষত ঢাকে ওরা কার্পেটে মুড়ে।
উঁচুতে ওঠে ওরা আমাদের মাড়িয়ে
আমরা হলাম সিড়ি বুকটা পাড়িয়ে।
তবুও তাকাই না ফিরে পিছন দিকে
পদাঘাতে ক্ষতবিক্ষত হয় যে বুকে।
অত্যাচারের চিহ্নকে চাও রাখি ঢেকে
গর্বোদ্ধত পদধ্বনি তাও রাখ চেপে।
নিরব পৃথিবী এখনও জানেনা কিছু
আমরা তো জানি ছাড়বো না তার পিছু।
থাকবে না আর চাপা পৃথিবীর কছে
দেখবো তোমাদের মাঝে আর কি আছে।
আমাদের দেহে তোমাদের পদাঘাতে
মুক্তি এনে দিবে একদিন ঐ সঙ্ঘাতে।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।