তুই আসবি বলে
- Nil Roy - অনিন্দিতা

তুই আসবি বলে হৃদয়মাঝে
সাজিয়েছি অনন্য ভালোবাসার বাসর,
কল্পনায় রঙিন স্বপ্নগুলোকে
বেঁধেছি রঙিন সুতোয়,
অতীতের কষ্টগুলোকে
উড়িয়ে দিয়েছি নীল আকাশের
অজানা কোনো এক ঠিকানায়।
গঙ্গার তীরে বসে
অকূল দরিয়ায় দৃষ্টি রেখেছি
তরী বেয়ে আসবি তুই,
আবার ভিজবো অঝোর বৃষ্টিধারায়
হাতে হাত ধরে,
জড়িয়ে নিবি ভালোবাসার চাদরে
তোর মধুমাখা বাহুতে,
আবার হারিয়ে যাবো নীল দিগন্তে
উড়ন্ত পাখির ডানায়,
ফিরিয়ে আনবো সুখের আলোটাকে
চাঁদের বুড়ির থেকে।
আর কত অপেক্ষায় রাখবি আমায়?
অস্থিরতায় কাটছে সময়,
মাতাল মন যে আর মানছে না
উতলা হচ্ছে বারবার।

© অঙ্কুর মজুমদার


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026