মেঘবালিকা
- Nil Roy
আকাশ জুড়ে আকাশ আছে তবু আকাশ গেল কই?
মেঘের ভেতর মেঘ জমেছে মেঘবালিকার সই।
হৃদয় জুড়ে হৃদয় আছে হৃদয় নদীর নাও,
মাঝি কেন উজান ছেড়ে ভাটির টানে বাও?
দুঃখ জুড়ে দুঃখ আছে সুখের কোলে সুখ,
আয়না জুড়ে ভেসে থাকে মেঘবালিকার মুখ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।