অনিন্দিতা তুমি ছুঁয়ে দিলেই
- Nil Roy - অনিন্দিতা
অনিন্দিতা তুমি ছুঁয়ে দিলেই
বুঝি আছে শরীর,
বুঝি এখনো বেচে আছি,
বুকের বাঁ পাশে টের পাই নিখুঁত তালে নৃত্যরত কিছুর কম্পন।
অনিন্দিতা তোমাকে যখনই দেখি
বুঝি আছে চোখ,
তুমি পাশে থাকলেই
বুঝি আমিও মানুষ পঞ্চইন্দ্রিয়ের।
অনিন্দিতা তোমার অবজ্ঞা পাই বলেই
বুঝি সেই কিছুটা একটা হৃদয়,
অবিরত ক্ষতের জ্বালায় যেখানে জেগে উঠেনি প্রেম।
নীরবে বয়েছে নদী, সে কি অশ্রুর??
অনিন্দিতা তুমি জান কি, তার সমুদ্র কতদূর??
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 3টি মন্তব্য এসেছে।
২৬-১১-২০১৬ ১৫:০৫ মিঃ
এই কবিতাটি আরেকটি ব্লগে আমি নিজে কবির নাম গোপন রেখে প্রকাশ করেছি, আপনি কোনরকম অনুমতি ছাড়াই আরেকজন কবির কবিতা নকল করেছেন। এই বিষয়ে আমি বাংলার কবিতার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
২৬-১১-২০১৬ ১৪:৫৬ মিঃ
কবি সাহেব, আপনি এই কবিতা নকল করেছেন কোন সাহসে?? এটা রাকিবুল জুবায়ের এর লেখা।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।