রথের মেলা
- Nil Roy
গাঁয়ের মাঠে বসেছে আজ রথযাত্রার মেলা,
ম্যাজিক শো, পুতুল নাচ ও সার্কাসের খেলা।
ছোট বড় দোকান কত বসেছে সারি সারি,
হরেক মাল ছয় টাকা ডাকছে গলা ছাড়ি।
পাপর ভাজা, গুড়কাঠি আর জিলেপির দোকান,
মাইকের বিকট আত্তয়াজে ঝালাপালা কান।
দশ টাকায় পুতুল আর পাঁচ টাকায় বাঁশি,
তার চাইতেও বেশি দামী শিশুর মুখের হাসি।
হাসির চেয়েও কান্না দামী আজকে শুধু তাদের,
মেলায় গিয়ে খেলনা কেনার পয়সা নেই যাদের ।
দাওয়ায় বসে কাঁদছে খুকি আজকে সারাবেলা।
রাগ করেছে, যাবে না আর দেখতে রথের মেলা।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।