অনিন্দিতা শুধু তোমার জন্য
- Nil Roy - অনিন্দিতা

অনিন্দিতা, সত্যি বলছি
তোমাকে আমি ভালোবাসি ।
তুমি জানতে চাওনি,
তবু জানালাম শুধু ভালোবাসি বলে।
ভালোবাসার মাঝে
আমি স্বার্থকতা খুঁজতে চাইনা,
শুধু ভালোবাসতে চাই নীরবে,
অনুভবে আর নিঃস্বার্থ ভাবে।
মেঘলা আকাশে চাঁদটা যখন হারিয়ে যায়-
কোন এক মেঘের ফাঁকে,
তখনও আমি তোমাকে খুঁজতে থাকি
নিস্তব্ধ রজনীতে।
অনিন্দিতা বিশ্বাস কর !
আমার প্রতিটি ভাবনা শুধু তোমায় নিয়ে,
আর সারাটি রাত কাটে তোমার
অস্পস্ট ছবি দেখে ।
অনিন্দিতা তুমি কখনও তা বুঝতে পারনা।
মাঝে মধ্যে আমি একলা হাঁটি-
আর কথা বলি, আমারী ছায়ার সাথে।
আবার হঠাৎ মনে হয়-
এই বুঝি তুমি চলে আসলে
দূর থেকে বয়ে আসা সেই পথে।
পিঁছনে তাকিয়ে দেখি সব মিছে।
কখনও কখনও
আকাশ দেখে স্বপ্নের মধ্যে হারিয়ে যাই।
ঠিক যেমন আকাশ দেখে-পাখি,
সবুজ দেখে-গাছ,
আর বৃষ্টি ছুঁয়ে নদী হতে চাই।
আমার নিজ ভুবনের প্রতিটি চাওয়া,
শুধু তোমাকে পাওয়া।
এই জীবনটা হল অল্প সময়ের জন্য,
তার মধ্যে কিছু সময় শুধু ভালোবাসার জন্য।
আর জেনে রেখ তুমি,
আমার এ ভালোবাসা অনিন্দিতা শুধু তোমার জন্য।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026