খুশির ঈদ
- সুকন্যা তিশা - নষ্ট বিবেকের ক্রন্দন

ঈদের খুশি সবার হাসি
বসেছে হাট মাঠে,
কিনছে সবাই সাধ্যমত
যার ভাগে যা জোটে ।

হাম্বা রবে মুখরিত
রাস্তাঘাট সব,
কার গরুর দাম কত
হচ্ছে কলোরব।

কেউ বা আছে আশায় বসে
কম দামে কত ভালো গরু পাবে ,
কেউ বা আবার গুনছে টাকা
সবচেয়ে দামীটা তারই হবে ।

কেউ কেউ আবার ভাবছে বসে
কোথায় গেলে গোস্ত পাবে ?
কেউ বা আবার সম্মানের ভয়ে
মুখ লুকিয়ে নিরব রবে ।

কেউ আছে ত্যাগের নামে
করবে ভূড়ি ভোজ ।
ডীপ ফ্রিজটা খালি করছে
তাইতো রোজ রোজ ।

কুরবানি মানে ত্যাগ করা
শুধু হাটের পশু নয়,
মনের পশুও সাথে সাথে
জবাই দিতে হয় ।

ক’জন বুঝে এ কথা
ক’জন মানে তা ?
ঈদ মানেই ভাগাভাগি
নিজের খুশিটা ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026