অনিন্দিতা তুমি বুঝবে সেদিন
- Nil Roy - অনিন্দিতা
অনিন্দিতা তুমি বুঝবে সেদিন
যেদিন আমায় আর খুঁজে পাবেনা,
অনি বলে তোমায়
যেদিন থেকে আমি আর ডাকবো না।
অনিন্দিতা তুমি বুঝবে সেদিন
যেদিন ভালবাসার গল্প আমি আর বলবো না,
নষ্ট পাতায় কষ্টের লেখা
কাব্য যেদিন থেকে আর লিখবো না।
অনিন্দিতা তুমি বুঝবে সেদিন
যেদিন তোমার কথায় আমি আর হাসবো না,
সুখ দুঃখের কথাগুলো
যেদিন থেকে আমি আর বলবো না।
অনিন্দিতা তুমি বুঝবে সেদিন
যেদিন তোমার পথে আমি আর হাঁটবো না,
তোমার সাথে টেলিফোনে
যেদিন থেকে আর বাক্যালাপ করবো না।
অনিন্দিতা তুমি বুঝবে সেদিন
যেদিন ডাকলেও আমি আর শুনবো না,
পারলে ক্ষমা করে দিয়ো আমায় অনিন্দিতা
যদিও ক্ষমা চাওয়ার জন্য সেদিন পৃথিবীর বুকে
আমি আর থাকবো না।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।