অনিন্দিতা-2
- Nil Roy - অনিন্দিতা

কতদিন দেখিনা তোমায়
শুনিনা তোমার মুখে আমার ডাক নাম,
দিঘির ধারে সেই ধুলোমাখা গলির পাশে দাড়িয়ে
তোমার ঝালমুড়ি খাওয়ার বায়না,
সাইকেল চালাতে চালাতে তোমার সাথে গল্প করা,
দুজনের নানা অভিমান, ভালোবাসার কথা
আজও সেই দিনগুলো মনে পড়লে
রাতে ঘুম আসেনা,
তোমার কি মনে পড়ে অনিন্দিতা ?

পড়া থেকে ফেরার সময় তোমায় একবার দেখতে যাওয়া,
স্কুলে যাওয়ার আগে তোমার বাড়ির সামনে দিয়ে
একবার ঘুরে আসা,
ব্যালকনি থেকে প্রতিদিন তোমার হাসি মুখটা
আমাকে ঈশারা করে বলে দিতো
স্কুল থেকে ফেরার সময় কথা হবে,
হয়তো কোন কারনে একটু দেরি হয়ে গেলে
গম্ভীর মুখ নিয়ে মাঠের পাশে দাড়িয়ে
তোমার সেই ব্যাকুল প্রতীক্ষা আমার জন্য,
আজও সেই দিনগুলো মনে পড়লে
সারাদেহে শিহরন দিয়ে ওঠে,
তোমার কি এমন হয় অনিন্দিতা ?

মনে আছে একদিন কোন এক কারনে
আমার হাতে আঘাত লেগেছিলো,
আমি সহ্য করতে পারছিলাম-না সেই আঘাতের যন্ত্রণা,
তুমি কেঁদেছিলে আমার কষ্ট দেখে,
আজও তোমার সেই কান্নার মুহূর্তটা মনে পড়লে
চোখের কোনে একা একাই জল জমে যায়,
তোমার কি চোখে জল আসে আমায় ভেবে অনিন্দিতা ?


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026