মনের খাতায় কত ছবি এঁকেছি
- Nil Roy

গান: মনের খাতায় কত ছবি এঁকেছি
গীতিকার: অঙ্কুর মজুমদার

(প্রথম লাইন)

মনের খাতায় কত ছবি এঁকেছি..ই..ই..ই.....
সেই ছবিতেই তোমাকে দেখেছি
তোমায় ভালোবাসি বলেই তো..ও..ও..ও....
আমি বাঁচতে শিখেছি।

তোমার সাথেই বন্ধু..উ..উ..উ....
ইচ্ছেগুলো উড়াবো,
ওই দুর আকাশে
দুজনমিলে ভাসবো,
তোমার সাথেই বন্ধু..উ..উ..উ....
খুশির রঙ ছড়াবো,
জোৎস্নার রাতে শুধু
তোমাকেই দেখবো।

♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫

(দ্বিতীয় লাইন)

আমি যেখানেই যাই না কেন..ও..ও..ও....
শুধু তোমারই শরীরের গন্ধ পাই..ই..ই..ই.....
আমার চোখের সামনে বারবার
ভেসে ওঠে শুধু তোমারই মুখ,
তোমার আমার দেখা হওয়াটা ছিল কল্পনা..আ..আ..আ....
তুমি পাশে-থাকলে আমার নতুন স্বপ্ন আসে..এ..এ..এ....
তুমি নীল সাগর হলে
আমি ঢেউ হবো।

মনের খাতায় কত ছবি এঁকেছি..ই..ই..ই.....
সেই ছবিতেই তোমাকে দেখেছি
তোমায় ভালোবাসি বলেই তো..ও..ও..ও....
আমি বাঁচতে শিখেছি।

তোমার সাথেই বন্ধু..উ..উ..উ....
ইচ্ছেগুলো উড়াবো,
ওই দুর আকাশে
দুজনমিলে ভাসবো,
তোমার সাথেই বন্ধু..উ..উ..উ....
খুশির রঙ ছড়াবো,
আমার আদরের রঙ
শুধু তোমাকেই মাখাবো।

♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫

(তৃতীয় লাইন)

আমি ছেড়ে দিয়েছি সব রাস্তা..আ..আ..আ....
এখন শুধু তোমার পথেই চলি..ই..ই..ই.....
আমার চোখের দিকে তাকাও দেখবে
লেখা আছে শুধু তোমারই নাম,
তোমায় ছেড়ে আমি কোনোদিনও যাবনা..আ..আ..আ....
তুমি ভালো-বাসলে আমার নতুন সকাল আসে..এ..এ..এ....
তুমি রূপকথার রাণী হলে
আমি রাজা হবো।

মনের খাতায় কত ছবি এঁকেছি..ই..ই..ই.....
সেই ছবিতেই তোমাকে দেখেছি
তোমায় ভালোবাসি বলেই তো..ও..ও..ও....
আমি বাঁচতে শিখেছি।

তোমার সাথেই বন্ধু..উ..উ..উ....
ইচ্ছেগুলো উড়াবো,
ওই দুর আকাশে
দুজনমিলে ভাসবো,
তোমার সাথেই বন্ধু..উ..উ..উ....
খুশির রঙ ছড়াবো,
আমার মনের কথা
শুধু তোমাকেই বলবো।

♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫

All rights reserved © Ankur Mazumder
Please DO NOT COPY or MISUSE these poem/song
without authorized permission. If u like This work dn plz visit : https://sites.google.com/site/poetankurmazumder/


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।