অগ্নীশিখা((১০))
- শরিফুল ইসলাম
চেতনাই আমার ঊনিশো একাত্তর
বুক বেয়ে খুন ঝরে দিবানিশি মোর।
রক্তে জ্বলছে কাল চিতার অগ্নীশিখা
ফুটছে গুলি বোমা, মুচছে সীমারেখা।
চলেছি এগিয়ে ভয় ডর পিছে ফেলি
আমি সৈনিক মুক্তি দূত বীর বাঙ্গালী।
মাগো তোর মাতৃ টানে শেষ অনুরাগে
মুক্তি পানে যাব এগিয়ে সম্মুখভাগে।
অসুর রক্তে মাগো বিশ্ব ডাকিব বান
রুপে মোর কাল বৈশাখী ভীম তুফান।
জীবন বাজি রাখবো আমি বঙ্গ তলে
অপর মায়ের টানে তোমা একা ফেলে।
পেছন থেকে স্নেহ ডাক দিস না গো মা
তোকে এনে দেব সৃষ্টির নব পূর্ণিমা।
১২৷০৭৷২০১৬
গাজীপুর
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।