কবিতা
- শরিফুল ইসলাম
ছবিতা হয়তো তুমি আমার কবিতা
লাল লাল মুখে আধো কথা বলিতা।
গোলাপ পাঁপড়ি খোঁপায় পরে
চঞ্চল আবেগে আসিতা বাহুডোরে।
নীল টিপ কপালে উকি দেয় আকাশে
বাসন্তী শাড়ির আচল উড়িয়ে বাতাসে।
আলতা রাঙা পায়ে নূপুর পরে চলিতা
কমল ঠোটে মিষ্টি হেসে বলিতা।
উদাস চোখের ক্লান্ত কঠিন শূন্যতায়
ভরিয়ে দিয়ে হৃদয় রাঙাবো সুখের মাধুর্যতায়।
নীল কালো চুড়ি সাদা হাতে পরিতা
পেন্সিলে আঁকা সেই কালো ভ্রুটা
চশমার ফাঁকে যেন আমার কবিতা।
ছবিতা হয়তো তুমি আমার কবিতা
মধুর ছোয়াঁয়, হাসির ঝংকারে যাদু করিতা।
নগ্ন পায়ে ওড়না মাথায় গোধূলী লগনে চলিতা
লালিমা আভায় দেহখানি যেন চন্দ্র ললিতা।
স্নেহশীল ভালবাসার আচঁলে ,মমত্ব বন্ধনে বাধিঁতা
শত দু:খ ভরা বুক ,শুভ্র চাদরে ঢাকিতা
ছবিতা হয়তো তুমি আমার ভালবাসার কবিতা।
২৪৷০৬৷২০১৬
গাজীপুর
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।