তোর খোঁজে
- Nil Roy

অবিরত ঘোলাটে এই জীবনে পাইনি আজো তোকে,
নীল দিগন্তের মত খোলা এ মন, আছিস এ হৃদয়ের বাঁকে।
তুই কোন কাননে ফুটে আছিস ? মালি হতে চাই আমি,
তোর সন্ধানে ব্যাকুল এ হৃদয় যেন জীবনের চেয়েও দামি।
জানিনা কোন যে লগনে দেখা দিবি ? মন যে আর মানছে না,
সময়টাও যেন ধীরে ধীরে পার হচ্ছে প্রহরও যেন কাটছে না।
তোর অপেক্ষায় থেকে থেকে ভুলেছি নিজেকে নিজেই,
দোলা দিস সারাক্ষণ এ মস্তিষ্কমাঝে মন বসেনা কোনো কাজেই।
আর কত আমার থেকে দূরে থাকবি তুই ? চলে আয়না এই মন পাঁজরে,
ভাসাবো ভালোবাসার সোনার ডিঙি করে অথৈ জলের নীল সাগরে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।