মিথ্যে
- সুকন্যা তিশা - নষ্ট বিবেকের ক্রন্দন
আমি মিথ্যে,তুমি মিথ্যে,মিথ্যে এই দুনিয়া,
গড়েছিলাম বসত এক,মিথ্যে জাল বুনিয়া।
‘ভালোবাসা সত্যি হলে পাবেই তাকে একদিন’,
এই যুগে এই কথা পুরোটাই ভীত্তিহীন ।
মিথ্যে সুখের ছাউনিতে গড়া চার দেয়াল,
ধোঁকাবাজী করাই এখন ভালোবাসার খেয়াল।
যার যত টাকা আছে তত দামী তার প্রেম,
এই হচ্ছে ডিজিটালের নতুন এক সাফ-গেম।
“লোভে পাপ পাপে মৃত্যু” যত আছে নীতি কথা,
এসব দিয়ে এখন শুধু বাড়ানো হয় বইয়ের পাতা।
শিক্ষাতে নেই এখন মনুষ্যত্বের ‘ম’ ও,
যত ক্লাস পাসই তুমি ভালো করে দাও গো।
গুরু-ভক্তি,প্রেম-ভক্তি নেই এখন সেসব কিছু,
নোংরামীতে ছেয়ে গেছে নেই আর উঁচু-নিচু।
প্রতারনা,বেঈমানী এখনকার হাল ফ্যাশন,
যে যত করবে চুরি বাড়বে তার ততই মান।
দুদিন পরে আসবে দেখো এমন এক শুভদিন,
শ্রদ্ধা করার মানুষ পেতে বাজাতে হবে সাপের বীণ ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।