আবেগের স্পর্শ
- Nil Roy
জীবন'টা আচমকা বদলে গেলো,
নিরংশু রাতের শেষে; নতুন ভোর এলো-
সোনালী আলোয় ভরাল এ মন আঙিনা
আমায় কে দিলো সে নতুন ভোরের ঠিকানা...?
রাতের আঁধারে ছেয়ে ছিল এ জীবন,
ঝলমলে আলোয় ভরাল কে জানি কখন...?!
স্বপ্নের কুঁড়ি গুলো ফুল হয়ে ফুটে গেলো,
ভ্রমরের গুঞ্জন তাই চারদিকে ভরে উঠলো!
কাল যে অচেনা ছিল; ভিনদেশী যাযাবর-
আজ আমায় আপন করে বাঁধল সুখের ঘর।
যেদিকে তাকাই আমি; দেখি শুধু আলো আশা,
সুরে গানে অনুরাগে জাগে ভালোবাসা।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।