অঙ্গার
- শরিফুল ইসলাম
জ্বালায় জ্বলিছে বাঙালী হারিয়ে মান
ধুমকেতু জ্বালায় অগ্নি উগারী বান।
বঙ্গের কালানল সকল প্রান্ত ছেয়ে
জীবন্যাসের ইতিহাস চলেছে বেয়ে।
অন্যায় অবিচারের লেলিহান শিখা
অশনির দাপটে ভাগ্যে দিয়াছে লিখা।
দগ্ধিত অঙ্গার লাখো মজলুম বুকে
অনাহারে ক্ষত জ্বালা দুর্ভিক্ষের মুখে।
মুর্হুমুহু ধ্বনি বাজিছে পথের পরে
হরেছে লাজ এ বঙ্গে দুখিনীর ঘরে।
মায়ের বুকের জঠরে লেগেছে জ্বালা
লক্ষ সেনানী পথে আজ জ্বালিছে আলা।
তুচ্ছ করিয়াছি শাসন ত্রাসন ভয়
ঐ মৃত্যুর পথে চলেছি আনিতে জয়।
২২/০৭/২০১৬
গাজীপুর
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।