কিছু কী বলার নেই মনিনী
- Nil Roy
কিছু কী বলার নেই মনিনী ?
শরতের ভেলায় চড়ে এই যে হেমন্ত এলো
কাশফুল, এই যে ভোরের শিশির,
কিছুই কী তোমার চোখে পড়ে না?
শরতের বুকে এতো কথামালা
হেমন্ত এলো রাজ্যের কথা নিয়ে
কীসের অপেক্ষায় তুমি এতো আনমনা?
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।