একটু ভালবাসিস
- Nil Roy

প্রিয়ারে, আমি মরে গেলে তুই আমায় একটিবার দেখতে আসিস,
দেখতে আসিস, ঘরে পড়ে থাকা আমার নিথর দেহ।
আমার নিষ্প্রাণ হওয়ার কারন সবাইকে জিজ্ঞাসা করিস,
একটু খানি চোখের জলও ফেলিস,
আমি নীরব হয়ে থাকবো আমার শেষ পরিনতিতে।
যত্ন করে খেয়াল করিসতো, আমার বুকের পাঁজর ভাঙ্গা কিনা!
বামে-ডানে, ঠিক বরাবর, কেমন ছিলাম তোরে বিনা।
বুকের পাঁজরজুড়ে, তোর প্রেমের ক্ষত,
অবহেলা, প্রবঞ্চনা, তোর কাছে পেয়েছিলাম যত।
প্রিয়ারে তুই, আমায় ভাল নাইবা বাসিস,
তবুও,আমার মৃত শরীরটাকে একটিবার দেখতে আসিস,
চোখের জলে, করুণ মায়ায়, সেদিন একটু ভালবাসিস॥


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।