ঘাসের বুকে বসো মনিনী
- Nil Roy - মনিনী

ঘাসের বুকে বসো মনিনী!
আমি স্বর্গে মাথা রেখে আকাশ দেখি।
তোমার রঙিন ওড়না খুলে বানিয়ে দাও ডানা
আমি উড়ে উড়ে ও আকাশের নীল ছুঁই,
মেঘেদের বাড়ি থেকে নিয়ে আসি
তোমার স্নানের বিশুদ্ধ জল।
দেখ মনিনী! আজ ঘাসেরা পেতেছে আঁচল
আজ মেঘেরা ধরেছে অথৈ জল
আজ আকাশও সেজেছে নীলে নীলে।
আরো কিছুক্ষণ বসো এমন মাটি ছুঁয়ে
আরো কিছুক্ষণ মাথা রাখি তোমার কোলে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।