আষাড়
- শরিফুল ইসলাম

আবার এসেছে আষাঢ় আকাশ ছেয়ে
এসেছে বৃষ্টির সুবাস বাতাস বেয়ে
প্রকৃতি ঋতু পরিক্রমার পথ বেয়ে
এ বর্ষাঋতুর আগমনী গান গেয়ে।
এসেছে সবুজ প্রকৃতির শুষ্ক বুকে
সবুজের সমারোহ লেগেছে চৌদিকে ।
কেতকী-কদম-কেয়া মেলেছে পাঁপড়ি
পেখম মেলেছে নীল ময়ুর ময়ুরী।
প্রকৃতিতে জেগেছে এ প্রাণের পরশ,
বরষার বারিধারায় সিক্ত-সরস ।
ঝিরঝির বৃষ্টি ঘন কালো মেঘে সৃষ্টি
জলে একাকার যতদুর যায় দৃষ্টি।
এই খানে হাটু জল ঐ খানে কর্দম –
চলিতে পিছলে পড়ে লোকে হর্‌দম।
সারাদিন মেঘের ঘনঘটা আকাশে
বর্ষাজলে পৃথিবী হয়ে গেছে ফ্যাকাশে।
সরু পথ ঘাট অথৈ জলে ভরা মাঠ
শাখায় বসেছে কদম ফুলের হাট।
শনশনে বায়ু কাঁপায় গাছের পাতা
পথচারি চলেছে মাথায় দিয়ে ছাতা।
ব্যাঙেদের মহাসভা চলে দিন রাত
খাল বিল নদে গান করে সারারাত।
চোতুর্দিকে ভরা জল খালি নাই কোনা
উথাল পাথাল, ভীম রূপি ঐ যমুনা।
বর্ষার জল মাটিতে করে কোলাহল
নদ-নদী সরোবরে উজানে উছল।
বৃষ্টি পড়ে সারা বেলা টিপ টাপ শব্দ
নেই কোন লোক জন কাজ কাম বন্ধ।
জেলে মাছ ধরে ফিরে ডিঙি নৌকা করে
চাষীদের নেই কাজ বন্দি আছে ঘরে।
এমন বাদল দিনে তারে বলা যায়,
বর্ষারাণী এলো ঘন ঘোর বরিষায়।
বজ্রমাণিক দিয়ে গাঁথা মেঘের মালা
গলায় পরে বর্ষারাণী বৃষ্টির বালা।
আবার এসেছে আষাঢ় আকাশ ছেয়ে
এসেছে বৃষ্টির সুবাস বাতাস বেয়ে


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026