মানুষের মানবতা
- শরিফুল ইসলাম

যুদ্ধে নেমেছে সবাই অবাক পৃথিবীতে
বিদ্রোহ আজ বিদ্রোহ চারিদিকে।
বিদ্রোহে উঠেছে মেতে মানবতা নিয়ে
মানুষের মানবতা পড়েছে হুমড়ি দিয়ে।
মানুষ মানুষকে মারে,মানুষ করে খুন
মানবতা নাই বলে মানুষ হয়েছে গুম।
মানুষ মানুষের সন্মানে হাটে ভাঙছে হাড়ি
মানুষকে মনে করেনা মানুষ মানুষের উপর চালায় গাড়ি।
অবাক পৃথিবীতে দেখছি ক্ষুব্ধ মানুষ, ক্ষুব্ধ স্বদেশভূমি
বইয়ে লেখা আছে কত,চোরে শোনে না ধর্মের কাহিনী।
সমাজের কথা ভাবেনা মানুষ, দেয় মানবতার দোহাই
মানুষের চেয়ে বড় জানোয়ার এই পৃথিবীতে নাই।
মানুষ মানুষকে করে ঘৃর্ণা ময়লা কাপড় দেখে
সাদা কাপড়ে আছে ওর হক এসেছে কি নিতে?
পথের ধারে চিৎকার করছে মানুষ অনাহারে
দেখেও দেখেনা মানুষ ধিক্কার দিচ্ছে তারে।
মানবতা নেই মানুষের মাঝে,মানবতাই ধরেছে আগুন
মানবতা আসবে কি ফিরে? আসবে কি ফাগুন?
২৫/০৭/২০১৬
গজীপুর


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026