কৌতুহল
- শরিফুল ইসলাম

আমি ধন্য হইব সেদিন কৌতুহলে
সুখ আসিয়া গড়াগড়ি করিবে তলে।
ধন ধান্যেতে ঘর বাড়ী থাকিবে ভরা
হাঁসিবে এদেশ আসিবে যে বসুন্ধরা।
মাঠের ফসলে কৃষক বসনে শোভি
হৃদয়ে আঁকিবে গোপন প্রিয়ার ছবি।
ভাটিয়ালী বাজিবে সদা বাঁশির সুরে
পদ্মা-মেঘনা-যমুনা নদীর ঐ তীরে।
মানুষে মানুষে রহিবে না আর ভেদ
থাকিবেনা যে দম্ভ-স্ফীত ত্রাসের ক্ষেদ।
মায়ের ভায়ের বোনের বুকের জ্বালা
ভাগাভাগি করিয়া নিবো বনিয়ে মালা।
সেদিন ধন্য হইব মহাদৃশ্য হেরী
বাজিবে সেদিন বাঙালীর জয়ভেরী।
২৬৷০৭৷২০১৬
গাজীপুর


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026