ভালবাসা
- Nil Roy

ভালবাসা অপেক্ষা করে হয়না
হয়ে যায় একপলকে,
আর সেটাই তো আমার হয়েছে
যেদিন থেকে দেখেছি তোকে।
এখন সকাল হোক কিংবা বিকেল
ভাবনাতে শুধু তুই আর তুই,
নিজের ছায়ার মাঝেও তোকে দেখি
বলনা এর কারন আমি কাকে শুধাই।
কিন্তু এসব-তো আমার মনের কথা
আমি জানিনা তোর মনে কি আছে,
যদি তোকেও ভালবাসা ছুঁয়ে যায়
তবে আসবি-তো আমার কাছে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।