তোমাকে খুঁজেছি বন্ধু
- আমিনুর রহমান (তপু রায়হান)
তোমাকে খুঁজেছি বন্ধু
শিশির মাখা ভোরে
খুঁজেছি বন্ধু তোমায়
তপ্ত রোদ্দুরে।
তোমাকে খুঁজেছি বন্ধু
বিকালের হিমেল হাওয়াতে
খুঁজেছি বনধু তোমায়
পড়ন্ত গোধুলী মায়াতে।
তোমাকে খুঁজেছি বন্ধু
সেই পুরনো তেঁতুল তলে
যেথায় আসতে তুমি
গোপনে,কাউকে না বলে।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।