ছেলেবেলার স্মৃতি
- আমিনুর রহমান (তপু রায়হান)

সেই দিনের ছোট্টবেলা
     কতই না মধুর লাগে
মনের মাঝের স্মৃতিগুলো
      হূদয়পটে  জাগে।

সকালবেলা লাটিম নিয়ে
     করতাম লাটিম খেলা
বিকালবেলা মাঠের মাঝে
   দেখতাম ঘুড়ির মেলা।

এমনি করে মধুর সময়
      হারিয়ে গেছে দুরে
এখন আমি নয়তো ছোট্ট
     তবুও মনে পড়ে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।