অচিন পাখি
- আমিনুর রহমান (তপু রায়হান) - ছড়া
যে পাখিটা জাগালো
মোর হৃদয়ে দোলা
কখনো কি সেই পাখিরে
যায়রে কভু ভোলা।
সকালবেলা সেই পাখিটি
গাইতো কতো গান
সেই গান ছিল মোর
ঘুম হতে জাগার আহবান।
গাছের মাঝে সেই পাখিটি
বসে থাকে একা
চুপটি করে ঘুপটি মারে
যায়না তারে দেখা।
সেইযে আমার অচিন পাখি
হারিয়ে গেছে দুরে
তবুএ কেন এ মন আমার
তারেই খুঁজে ফিরে।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।