স্বার্থ
- আমিনুর রহমান (তপু রায়হান) - ছড়া

১০.০২.২০২০
স্বার্থ
আমিনুর রহমান

জীবনের কিছু বিচিত্র ঘটনা
ক্রমেই হয়ে য়ায় স্মৃতি
স্বার্থের মোহে অন্ধ হলে
থাকেনা কোন প্রীতি।

তিলে তিলে গড়া অনেক স্বপ্ন
মিছে হয়ে যায় একনিমেষেই
পর হয়ে যায় চিরআপন
আপন পর হয় অবশেষে।

চিরন্তন মমতা ভালবাসা সব
মিছে মায়ায় যায় হারিয়ে
শৈশব কেন মানুষ যায় ভুলে
থাকেনা কেন দু'চোখ জুড়ে।

আজ মন কেন ব্যাকুল রয়
কোন মিছে পথের তরে
যেপথে আছে স্বার্থের মোহ
সেপথে প্রভু নিওনা মোরে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।