কবিতার মতো ভালবাসা
- আমিনুর রহমান (তপু রায়হান) - রোমান্টিক
জানতে চেয়েছিলাম একদিন
কেমন ভালবাসো আমাকে?
বলেছিলে, কবিতার মতো।
যদি আপন করে পাও কি করবে তুমি?
বলেছিলে, তোমাকে এনে দেব
পৃথিবীতে সুখ আছে যতো।
যদি হারিয়ে যায় বহুদুরে?
বলেছিলে, খুঁজে নেবে আমাকে।
অনেক দুরে চলে গেছ নিজেই
তবুও মনে হয় ভালবাসি তোমাকে।
শ্রাবণের বৃষ্টির জলে একা ভিজি
আমি,
প্রতিক্ষাই থাকি,কই তুমিতো আসোনা
তাহলে এখন কি তুমি আমায় সেদিনের
কবিতার মতো ভালবাসোনা?
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।