ক্ষণিকা
- আমিনুর রহমান (তপু রায়হান) - প্রেমকাব্য
এতো দীর্ঘপথ পাড়ি দিয়ে
তোমার কাছে এসেছি,
এখনি কেন যাবে চলে?
ভালবাসি তোমাকে প্রাণের অধিক
তুমি ভালবাসো কিনা যাবে’তো বলে!
ক্ষণিকা,ক্ষন মায়ার ছলে ভুলেছি সব
চেয়েছি শুধু আপন করে তোমায় পেতে
করুণা করতে এসেছো তুমি;ভালবেসে
তবে নেই কেন প্রেমের এতটুকু সময়?
অস্পৃশ্য,তোমাকে দেখিনি এতটুকু ছুঁয়ে
ভাবিনি কখনো যাবে বহুদুর হারিয়ে,
ক্ষণিক মায়ার ছলে এসেছো তুমি
তোমাকে ছাড়া জীবন আমার শূণ্য-মরুভুমি।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।