অপরিচিতা
- আমিনুর রহমান (তপু রায়হান) - রোমান্টিক
তোমাকে চিনিনা আমি,যেন একযুগ
পরে দেখা,
অনেক আলো-আঁধারির পরে;
মনে পড়ে নামটা আছে ডায়েরিতে
লেখা।
হেঁয়ালিপূর্ন কথা, আচানক একটু ব্যাথা
বুকে এখনো জমে আছে,
কতদিন,কত দীর্ঘরাত কেটে গেছে
মনে পড়ে একদিন ছিলে হয়তো
অনেক কাছে।
শূণ্য প্রান্তর হয়ে গেছে, জীবনের মোড়
থেমেছে বহু পথে
কি এমন ক্ষতি হতো বলো তোমার
যদি থাকতে আমার সাথে?
আজ আমি অচেনা,অজানা কেউ
তুমিও অনেক অচেনা-অজানা
একটু একটু করে দিয়েছ ভালবাসা
কতটুকু দিয়েছিলে আমায়,আর হবেনা
জানা।
অপরিচিতা,এখন কেমন আছো?
মুখ লুকিয়ে রাখো কি এখনো লাজে
এখন কি কেউ তোমাকে আর
পাগলের মতো খোঁজে?
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।