কতদূর
- আমিনুর রহমান (তপু রায়হান) - প্রেমকাব্য

তোমার ঠিকানা না জানি সখা,
আর কতদূর গেলে পাবো দেখা?
কতকাল কারো পথ চেয়ে থাকা
চেনা প্রেয়সীর স্বপ্ন-ছবি আঁকা।

যদি আবার দেখা হয় কখনো
অভিমানে লুকাবে কি মুখ
যদি না হয় দেখা কোনদিন
পাবে কি শতজনমের সুখ?

কিছু বলতে চেয়ে;কখনো হয়নি বলা
একই বৃত্তপথে কখনো হয়নি চলা
যে পাখি একবার দেয় হৃদয়ে দোলা
যায় কি কভু কখনো তারে ভোলা?

আর কত শূণ্য প্রান্তর,কত শূণ্যতা
কখনো থামবেনা কি সেই মৌনতা
সে অধরে এখনো ফোঁটে কি হাসি
কন্ঠ ছিল তার মিষ্টি সুরের বাঁশি।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026