তারার মেলার অতিথি
- আমিনুর রহমান (তপু রায়হান) - প্রেমকাব্য
আজ আকাশে অনেক তারা
সবাই আছে সেথায়,আমি ছাড়া
খুঁজছি নিজেকে তারাদের ভিড়ে
যদি পায় অল্প একটু সুখ ফিরে।
আজ আকাশে অনেক তারা
চারিদিকে চাঁদোয়া জোস্নার ধারা
ব্যাকুল মন চঞ্চল হয়ে যায় তাই
শুধু মিছে সে ভালবাসে আমায়।
এখনো মন উদাসী হয়ে রয়
থাকে কি চেয়ে মোর প্রতিক্ষায়
এখনো বাসে কি ভাল আমায়
জানতে আজ বড় ইচ্ছে হয়!
তারার মেলায় আমি একেলা
একে একে শেষ হয়ে যায় বেলা,
একবুক ভালবাসা দুচোখে নিয়ে
থাকবো তারার মেলায় অতিথি হয়ে।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।