শুধু তোমার জন্য
- আমিনুর রহমান (তপু রায়হান) - অন্তরা

ভেবেছিলাম কারো চোখের স্বপ্ন হবো
এখন ফুরিয়ে গেছে হাসনাহেনার হাসি
ভেবেছি গাংচিল হবো অন্তরার আকাশের
অবহেলা পেলেও অনেক ভালবাসি।

তাঁর কাজল দুচোখে লুকানো বেদনা
চেয়েছি মুছে দিতে অশ্রুসিক্ত আঁখি
একটু ভুলে,একটু অজানা অভিমানে
হারিয়ে যাবে কি মোর প্রাণের পাখি?

ভাবছি একদিন বাউল হয়ে যাবো
গেরুয়া পোষাক,হাতে রবে একতারা
সব বাঁধন ছিন্ন করে,ঘুরবো পথে পথে
হয়ে যাবো আমি একেবারে দিশেহারা।

একবুক ভালবাসা,একচিলতে মায়াবী আশা
মিথ্যা নয় এতটুকু! তবুও মনে সংশয়!
যে আজ আছে কাছে ,আবার বহুদূরে
চেনা পাখিটা যদি আমার না হয়!

কিছু কিছু মূহুর্ত দু:স্বপ্নের তবুও
এখনো স্বপ্ন দেখে মন ,একটা নব ভুবন
তোমাকে কাছে পেলে পাবো আমি
খুব সুন্দর নতুন একটা জীবন।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026