চোখের তারা
- আমিনুর রহমান (তপু রায়হান) - প্রেমকাব্য

ও চোখে যদি জল নামে কখনো
মুছে ফেলো,ও চোখে জল সাঁজেনা
মেঠোপথের মায়াবী সুর-তানপুরাতে
চিরদিন দু:খের সুর বাজেনা।

ও মায়াবী চোখের কোণে স্বপ্ন আছে
লুকিয়ে আছে জনম জনমের মায়া
তুমি আছো আজ,একদিন থাকবেনা
তখন থাকবে তোমার রুপালি ছায়া।

আজ চোখের তারা হয়ে গেছ তুমি
না দেখে লাগেনা ভাল আর
আমি না থাকলে তোমার পাখি
গান শুনাবে তুমি কার?

চোখের আড়ালে তুমি অনেক দূরে
কারণে-অকারণে শুধু মনে পড়ে
যাবে কি সব থেমে,সবকিছু
কোন এক বৈশাখী ঝড়ে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।