অস্তমিত
- আমিনুর রহমান (তপু রায়হান) - অভিমান কাব্য

আমি চলে যাচ্ছি অনেকদূরে
আমাকে ডেকোনা তুমি আর
তোমার জীবনে রবে অজস্র আলো
আমার জীবন শুধু অন্ধকার।

দুইদিন আপন হয়ে জীবনে এসেছো
খেলতে প্রেমের খেলা
সব হারিয়ে বেয়ে চলি এখন
দু:খতরীর ভেলা।

সেই তুমি বদলে যাবে একদিন
চোখের জল লুকাবে কারো বুকে
আমি পুড়বো প্রেম অনলের বিষে
নি:শেষ হবো ধুকে ধুকে।

ওভাবে কেদোনা মেয়ে এখন
কবরের পাশে দাঁড়িয়ে কেঁদো একবার
মরে যেয়ে দেখবো তোমার কান্না
ছিল কি এতটুকু বেদনার?

এতো কষ্ট নিয়েও তোমাকে দেবো
পৃথিবীর সবটুকু সুখ এনে
আমি জ্বলে অঙ্গার হবো
তুমি সুখী খুশী হবো জেনে।

মেয়ে,এভাবে ডেকোনা কখনো
আসবোনা ফিরে তোমার কাছে
চেয়োনা আপন হতে কভু
শুধু শুধু দু:খ পাবে পাছে।

এতো ভালবাস!তবুও বাসোনা
বাসি হয়ে গেছে সেই বনফুল
আমি আছি,তবুও নেই
জীবনের পথে আছে সহস্র ভুল।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026