ঝরাপাতা
- আমিনুর রহমান (তপু রায়হান) - বিরহ কাব্য

একদিন হারিয়ে যাব
দূর হতে বহুদুরে
তোমার জীবনে থাক বসন্ত
আমার জীবনে থাকুক শুধু
শত বেদনা জুড়ে।

একদিন দখিনের বাতায়ন পানে
খুঁজবে হয়তো তোমার দুটি আঁখি
সেদিন মেঘ হয়ে যাবো আকাশের
ঝরাবো বৃষ্টির কান্না হয়ে
মনে রবে তব জান পাখি।

আজ শূণ্যতা মন,ব্যর্থ জনম
কষ্ট জমা বুকের মাঝে
এখনো কার গান হৃদয়েতে
থাকি কার পথ চেয়ে
হাহাকার করুন সুর হয়ে বাঁজে।

তোমায় দেখিনি যেন কতকাল
তবু মনে পড়ে বারেবার
আঘাত করো আরেকবার এসে
সাধ্য আছে শুধু তোমার দেওয়া
সবচুকু আঘাত সইবার।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026