এলোমেলো ভাবনা
- আমিনুর রহমান (তপু রায়হান) - অভিমান কাব্য

কেন অবেলায় এলে
একটুকরো স্মৃতির ভেলায়
কেন আসলে আবার
খেলতে নিঠুর খেলায়।

খোলা চুলে মায়া জড়াতে
বিরহ নীলে যাতনার জালে
কি ভুলে চাইলে ফিরে
ভুলে যাও একেবারে।

চাইনা জীবনে আর
ছলনার হাসি
চাইনা কেউ আর বলুক
তোমায় ভালবাসি।

জীবন সায়াহ্ন বেলা
কেউ হবেনা আপন
স্বপ্ন নেই,তবুও ভাল
খুঁজে নেব আমার ভুবন।

ভাবছো আনমনে
বদলে গেছে ঠিকানা
আজ তুমিও ঠিক যেন
কতো অজানা-অচেনা।

ঘৃণার পাহাড় লুকিয়ে
ঘৃণা করি তোমাদের
এখন দেখেনা দু'নয়ন
সুখ-স্বপ্ন জীবনের।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026